সংবাদ বিজ্ঞপ্তি:
গত ২ সেপ্টেম্বর কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর জনাব মুসলিম উদ্দিন ভূইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় ছাত্রশক্তি, কক্সবাজার জেলার মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা জিনিয়া শারমিন রিয়াকে উদ্দেশ্য করে যে ভাষা ব্যবহার করেন, তা একজন নারীর রাজনৈতিক কণ্ঠস্বরকে অপমানের মাধ্যমে স্তব্ধ করার অপচেষ্টা। একজন রাষ্ট্রীয় আইন কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ পেশাগত নৈতিকতার সরাসরি লঙ্ঘন।
এর প্রতিবাদে গত ৩ সেপ্টেম্বর কক্সবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে প্রতীকী প্রতিবাদের ঘটনা ঘটে। সেই প্রতিবাদকে কেন্দ্র করে ক্ষোভের প্রকাশকে অপরাধ বানিয়ে মূল অপরাধ আড়াল করার চেষ্টা করা হচ্ছে।
অথচ ১৩ সেপ্টেম্বর কক্সবাজার জেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আতাহার সাকিফ, সাধারণ সম্পাদক জায়েদ বিন আমান এবং ভুক্তভোগী জিনিয়া শারমিন রিয়াসহ মোট ১৪ জনের বিরুদ্ধে ২০ কোটি টাকার কথিত মানহানি মামলা দায়ের করা হয়েছে। যিনি অবমাননার শিকার হয়েছেন, তাকে আসামি করা হয়েছে।
হয়রানিমূলক এই মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। নারী অবমাননাকর বক্তব্যের নিরপেক্ষ তদন্তপূর্বক সংশ্লিষ্ট আইন কর্মকর্তার পেশাগত আচরণবিধি লঙ্ঘনের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
নারীবিদ্বেষী বক্তব্যের প্রতিবাদকারীদের বিরুদ্ধে মামলা: জাতীয় ছাত্রশক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
