সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ডে (পাহাড়তলী কচ্ছপিয়া পুকুর) অবস্থিত আলি (রা.) দারুল আরকাম মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষায় প্লে থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
১২ সেপ্টেম্বর সকালে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ সরওয়ার আকবর।
তিনি মাদ্রাসার উন্নতি এবং কুরআনের পাখিদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরিচালক ও সিনিয়র সাংবাদিক ইমাম খাইর।
কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করায় তিনি মাদ্রাসা পরিচালনায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ঢাকা থেকে আগত বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা সভাপতি, কেন্দ্রীয় মহাসচিবসহ জেলার দায়িত্বশীলবৃন্দ এবং সংশ্লিষ্ট মাদ্রাসার শিক্ষকবৃন্দসহ বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি কক্সবাজার জেলার দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যে তাদের উৎসাহিত করেন অতিথিবৃন্দ।
মাদ্রাসার সার্বিক উন্নতি, শিক্ষা কার্যক্রম ও দ্বীনি খেদমত কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পাহাড়তলী এলাকার মতো একটি অনুন্নত এলাকায় দ্বীনের আলো ছড়াচ্ছে আলি (রা.) দারুল আরকাম মাদ্রাসা। প্রতিষ্ঠানটি একদিন শ্রেষ্ঠত্বের আসনে পৌঁছবে বলে ধারণা স্থানীয় বাসিন্দাদের।