নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে হুফফাজদের তরবিয়ত ও শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১২ সেপ্টেম্বর সকালে কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদে দিনব্যাপী এই প্রশিক্ষণ উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান।

কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ ক্বারী শায়খ আবদুল হক্ব।

প্রশিক্ষক ছিলেন, হুফফাজের কেন্দ্রীয় প্রশিক্ষক ক্বারী হাফেজ মাওলানা আবদুল কাদের, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি হাফেজ মাওলানা আবদুর রহমান ও সহ সভাপতি এইচ এম মাহমুদুল হক।

জেলা হুফফাজের সভাপতি ক্বারী মাওলানা মুফতি সুলাইমান কাসেমী’র সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, জেলা বারের সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালি, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ সরওয়ার আকবর, রামু রাজারকুল মাদ্রাসার পরিচালক মাওলানা মুহসেন শরীফ, চাকমারকুল মাদ্রাসার পরিচালক মাওলানা সিরাজুল ইসলাম, খতিব ফাউন্ডেশনের জেলা সভাপতি মাওলানা হারুন কুতুবী।

হাফেজ মাওলানা রিদওয়ানুল কাবীর ও হাফেজ মাওলানা আনোয়ার সাকির যৌথ সঞ্চালনায় দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় খুরুশকুল মাদরাসার পরিচালক মাওলানা মুফতি এমদাদুল্লাহ হাসান, মহেশখালী কালাগাজিপাড়া বড় মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ শহিদুল্লাহ, কক্সবাজার রহমানিয়া মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা হাফেজ শামসুল হক নসীম, ক্বারী মাওলানা সাইফুল্লাহ কাসেমী, ক্বারী মাওলানা শফিউল্লাহ, হাফেজ মাওলানা একরামুল হক, মাওলানা হাফেজ নুরুল আমীন, বদর মোকাম মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা দেলোয়ার হোছাইন, ক্বারি হাফেজ মোরশেদ, হুফফাজের জেলা সাধারণ সম্পাদক হাফেজ রমজান আলী, মাওলানা মুহাম্মদ ইদ্রিসসহ দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মশালায় বিভিন্ন উপজেলা থেকে আড়াই শতাধিক শিক্ষক, শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সারাদিন অনুষ্ঠানস্থল প্রাণবন্ত ছিল। সুন্দর আয়োজনের জন্য হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।