জসিম উদ্দিন টিপু, টেকনাফ:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর দপ্তর সম্পাদক ফারুকুর রহমান স্যাটেলাইট টেলিভিশন গ্লোবাল টিভিতে টেকনাফ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন।
এর আগে তরুণ এই সংবাদকর্মী পেনোয়া নিউজসহ স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে কাজ করেছেন। এক প্রতিক্রিয়ায় তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ায় গ্লোবাল টেলিভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
এদিকে বিএমএসএফের দপ্তর সম্পাদক ফারুকুর রহমান গ্লোবাল টিভিতে নিয়োগ পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনটির সভাপতি জসিম উদ্দিন টিপু ও সাধারণ সম্পাদক মো. আরাফাত সানীসহ সকল সদস্য।
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাসী তরুণ এই সংবাদকর্মী সকলের কাছে দোয়া ও পেশাগত সহযোগিতা কামনা করেছেন।
