মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার শহরের পুরাতন ম্যালেরিয়া অফিস সংলগ্ন ‘হক ভিলা’র বাসিন্দা এবং কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ হারুন অর রশিদ আর নেই। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫’৫০ মিনিটে ঢাকাস্থ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি …… রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। এসময় তিনি স্ত্রী, ১পুত্র, ২কন্যা, নাতি-নাতনী সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তিনি মরহুম ডা. মোহাম্মদ নুরুল হকের পুত্র। অ্যাডভোকেট মোহাম্মদ হারুন অর রশিদ আমেরিকা প্রবাসী অ্যাডভোকেট রাহামত উল্লাহ’র শ্বশুর। তিনি কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৭৭ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০০২ সালের ২০ অক্টোবর অ্যাডভোকেটশীপ অর্জন করে তিনি কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। গত ৫ দিন আগে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালের সিসিইউ’তে ভর্তি করা হয়। সেখান থেকে ডাক্তারের পরামর্শে গত বুধবার তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। প্রায় ৫ বছর আগে তাঁর হার্টের বাইপাস সার্জারি হয়েছিল।
জানাজা :
শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে মরহুম অ্যাডভোকেট মোহাম্মদ হারুন অর রশিদ এর নামাজে জানাজা অনুষ্ঠি হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
শোক প্রকাশ
কক্সবাজার জেলা আইনজীবী সমিতি :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ হারুন অর রশিদ মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল মন্নান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
কসউবি প্রাক্তন ছাত্র পরিষদ :
কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৭৭ ব্যাচের শিক্ষার্থী, প্রাক্তন ছাত্র পরিষদের ১৯৭৭ ব্যাচের সমন্বয়ক অ্যাডভোকেট মোহাম্মদ হারুন অর রশিদের মৃত্যুতে কসউবি প্রাক্তন ছাত্র পরিষদ গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় পরিষদ মরহুমকে একজন নিবেদিতপ্রাণ কউসবিয়ান উল্লেখ করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
