জসিম উদ্দিন টিপু, টেকনাফ

কক্সবাজারের টেকনাফের হ্নীলা সীমান্ত এলাকায় বিজিবির জওয়ানেরা অভিযান চালিয়ে ১৪লাখ ইয়াবাসহ দুই কারবারীকে হাতে নাতে আটক করেছেন।

আটক ইয়াবা কারবারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানাগেছে।

বিজিবি সুত্র জানায়,৯ সেপ্টেম্বর দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপির জওয়ানেরা হ্নীলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়েছেন। ৬৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল জহিরুল ইসলাম জি সংবাদের সত্যতা নিশ্চিত করেন।