নিজস্ব প্রতিবেদন
রামুর রশিদ নগরে জমির বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে জিদান বাহিনীর বিরুদ্ধে।
গত ২৫ ফেব্রুয়ারী সকাল ৭ টার দিকে নিজ জমিতে নতুন ভবনের কাজ দেখতে গেলে শাহিন আলমকে ব্যপক মারধর করে পালিয়ে যায়। জিদানুল ইসলামের নেতৃত্বে ৬ থেকে ৭ জন সন্ত্রাসী শাহিন আলমকে ধাঁ,লাঠি দিয়ে আঘাত করে।
হামলার পর শাহিনকে গুলি করে হত্যার চেষ্টা করা হয় কিন্তু স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসী পালিয়ে যায়। পরে তাৎখনিক তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন।
জানা যায় ঘটনার পর জিদান বাহিনী একের পর গুলি ছুড়ছে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।ঘটনার পর তার পরিবার রামু থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগে জিদানুল ইসলাম,নুরুল ইসলাম,রেহেনা বেগম,মুন্নি আক্তার,ছেনুয়ারা বেগম,নুরুল কবির,নুরুল হককে আসামি করা হয়।
তার পরিবারের দাবি সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হোক।
জানা যায় জমির প্রকৃত মালিক শাহিন আলম কিন্তু জমিটি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখলের চেষ্টা চালায় জিদানুল ইসলাম। সামাজিকভাবে কয়েকবার সমাধানের দাবি উঠলেও জিদান তা মানতে নারাজ।
