এইচ এম রুহুল কাদের, চকরিয়া :
চকরিয়া পৌর শহরের বায়তুশ শরফ রোড এলাকার বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দীনের পুত্র ইফ্ফাত ইলাহী আনান সরকারি জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫ এ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। বর্তমানে সে চকরিয়া গ্রামার স্কুল -এ নবম শ্রেণিতে অধ্যয়নরত।
উল্লেখ্য, এর আগে ২০২২ সালে উত্তর লক্ষ্যারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায়ও ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেছিল আনান। এছাড়া অষ্টম শ্রেণিতে বেসরকারি ৫টি বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে সবগুলোতেই ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে সে ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখেছে।
সন্তানের এই গৌরবোজ্জ্বল অর্জনে আনন্দ প্রকাশ করে পিতা নাসির উদ্দীন ও মাতা জেসমিন আক্তার মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেন। তারা বলেন, “ছেলের এই সাফল্য তার শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনার ফল। আমরা তার সকল শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
আনানের এ সাফল্যে তার আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তার জন্য দোয়া কামনা করা হয়েছে।
