কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আবুল কাসেম উচ্চ বিদ্যালয়–এর প্রতিষ্ঠাতা, খুরুশকুলের উন্নয়নের অন্যতম রূপকার ও শিক্ষা বিপ্লবের পথিকৃৎ মাষ্টার আবুল কাসেম মিয়ানের ১০ম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি পালিত হবে।

মরহুম আবুল কাসেম মিয়ান ছিলেন একাধারে সমাজ সংস্কারক, শিক্ষানুরাগী ও প্রজ্ঞাবান সংগঠক। তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোক্তা হিসেবে এ জনপদের শিক্ষাবিস্তারে অনন্য অবদান রাখেন। পাশাপাশি তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড–এর স্পন্সর ডাইরেক্টর এবং আল্লাহওয়ালা লিমিটেড–এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

খুরুশকুল ইউনিয়নের আর্থ-সামাজিক ও শিক্ষাগত উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয়। তাঁর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান আজও জ্ঞানের আলো ছড়িয়ে নতুন প্রজন্মকে আলোকিত করে চলেছে।

১০ম মৃত্যুবার্ষিকীতে আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাতুল ফেরদাউস নসিবের প্রার্থনা জানাই।

মাগফিরাত কামনায়—
আবুল কাসেম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদ, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।