হ্যাপী করিম, মহেশখালী:
অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে উপজেলা প্রশাসন।
মহেশখালীতে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনে জানাতে রাত ১২ টার আগে থেকেই মহেশখালী কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। শুক্রবার রাত ১২টা ১ মিনিট হওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহেশখালী ইউনিট কমান্ড এর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন মহেশখালী উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন’ পৌর প্রশাসক, উপজেলার বিভিন্ন দপ্তরে উর্ধতন কর্মকর্তা, মহেশখালী উপজেলা বিএনপি’র সিনিয়র নেতৃ বৃন্দ মহেশখালী প্রেস ক্লাব, সরকারি বেসরকারি স্কুল-কলেজ’সহ বিভিন্ন দপ্তরের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন।
২১ শে ফেব্রুয়ারি (শনিবার) সকালে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈকত বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন.. উপজেলা সহকারী কমিশন ভূমি আবু জাফর মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ মাহফুজুল হক, মহেশখালী থানার তদন্ত অফিসার প্রতুল কুমার শীল, উপজেলা প্রকৌশলী বনি আমিন জনি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা দিদার আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুল আলম, বন কর্মকর্তা এনামুল হক, পৌর বিএনপির আহবায়ক এডভোকেট হামিদুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ার পাশা, উপজেলা ছাত্রদলের আহবায়ক তারেক রহমান জুয়েল, শিক্ষক, গণমাধ্যম কর্মী, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী’সহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’কে ঘিরে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যেই প্রতিয়োগীতা ও দিনব্যাপী নানা কর্মসূচির পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনটি পালিত হয়।
