নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইসলামী ফাউন্ডেশন ঈদগাঁও উপজেলা-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ঈদগাঁও উপজেলা রিসোর্স সেন্টারে শহিদ দিবস উপলক্ষে খতমে কুরআন, আলোচনা সভা ও বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মৌলানা নুরুল কবিরের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঈদগাঁও প্রেস ক্লাব-এর সাধারণ সম্পাদক সাংবাদিক শেফাইল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইফা কক্সবাজার জেলা কার্যালয়ের কম্পিউটার অপারেটর আবু নোমান মোহাম্মদ মাসুদ রানা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী ফাউন্ডেশন ঈদগাঁও উপজেলার সাধারণ কেয়ারটেকার হাফেজ মাওলানা এমদাদুল্লাহ জাফর। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা উসমানুর রশিদ।
আলোচনা সভায় বক্তারা ১৯৫২ সালের ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং মহান ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরেন। এসময় বাংলা ভাষা—মায়ের ভাষা—সর্বত্র শুদ্ধভাবে ব্যবহারের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপজেলার প্রায় শতাধিক আলেম-ওলামা অংশগ্রহণ করে ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনায় খতমে কুরআন ও বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন।
