সিবিএন ডেস্ক

রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে দায়িত্ব গ্রহণ করেছেন ডা. নিশাত রহমান। তিনি ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একজন চিকিৎসক।

ডা. নিশাত রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়–এর গাইনি ও প্রসূতি রোগ বিভাগে এমএস (MS) কোর্সে প্রশিক্ষণরত আছেন। এছাড়াও আল্ট্রাসনোগ্রাফি সেবায়ও প্রশিক্ষণপ্রাপ্ত।

ব্যক্তিগত জীবনে তিনি কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের পূর্ব খরুলিয়া এলাকার মোক্তার আহমেদ সিকদারের পুত্রবধূ এবং নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. এম. মিজানুর রহমানের সহধর্মিণী।

যোগদান প্রসঙ্গে ডা. নিশাত রহমান বলেন, সরকারি দায়িত্বের পাশাপাশি এলাকার মা ও শিশুদের আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য। দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, নতুন চিকিৎসক যোগ দেওয়ায় বিশেষ করে নারী ও প্রসূতি রোগীদের সেবা প্রদানে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।