সংবাদ বিজ্ঞপ্তি

নিজ কেন্দ্রে ১৪২ ভোটে পরাজয়ের পর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চৌফলদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও জুলাইযোদ্ধা রিয়াদ মণি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ সিদ্ধান্তের কথা জানান।

বার্তায় রিয়াদ মণি দাবি করেন, ভোটের আগের রাত থেকে ‘কালো টাকার প্রভাব’ নির্বাচনের ফলাফলে ভূমিকা রেখেছে। তবে এ বিষয়ে তিনি কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি।

তিনি আরও লেখেন, রাজনীতির মাঠে যদি কারও মনে কষ্ট দিয়ে তার জন্য ক্ষমাপ্রার্থী। একই সঙ্গে দলের প্রয়োজনে ভবিষ্যতে আবার সক্রিয় রাজনীতিতে ফেরার ইচ্ছার কথাও উল্লেখ করেন।

রিয়াদ মণি নিজেকে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের যোদ্ধা’ হিসেবে উল্লেখ করে বলেন, দীর্ঘ সময় রাজপথে সক্রিয় ছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে তিনি দলীয় কার্যক্রম থেকে সরে দাঁড়াচ্ছেন।