আবদুল মালেক, সেন্টমার্টিন:

আজ ১২ ফেব্রুয়ারী ২০২৬ ইং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট গ্রহণ চলছে। উখিয়া টেকনাফে ৪ জন প্রার্থী সংসদীয় আসনে লড়ছেন। তারমধ্যে রয়েছেন জামায়েত ইসলামির দাঁড়িপাল্লা মার্কায় নুর আহমদ আনোয়ারী, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ধানের শীষ প্রতীকে শাহজাহান চৌধুরী, এনডিএম (জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন) থেকে এড. সাইফুদ্দিন খালেদ (মার্কা- সিংহ) ও ইসলামী আন্দোলন থেকে মাওলানা নুরুল হক (মার্কা-হাত পাকা)।

চার প্রার্থীর মধ্যে ৩ প্রার্থীর এজেন্ট থাকলেও সকাল ৮ টায় ভোট শুরু হলে হাত পাকা মার্কার কোনো পোলিং এজেন্ট সেন্টমার্টিন কেন্দ্রে উপস্থিত থাকতে দেখা যায়নি।

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে জিনজিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাত্র একটি ভোট কেন্দ্র। আলাদা আলাদা দু’টি ভবনে পুরুষ ও মহিলা বুথে ভোট গ্রহণ শুরু সকাল ৮টায়।

উক্ত কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার মো ইসমাঈল জানান, ধানের শীষ, দাঁড়িপাল্লা, সিংহ প্রতীকের এজেন্ট আসলেও এখনো হাতপাখা মার্কার কোনো এজেন্ট বা প্রতিনিধি এজেন্ট কার্ড নিতে আসেনি। মাত্র ভোট গ্রহণ শুরু হয়েছে। হাতপাখার কোনো প্রতিনিধি আসলে পোলিং এজেন্ট কার্ড দেওয়া হবে।
তিনি আরো বলেন, সেন্টমার্টিনের একটি সুনাম রয়েছে। বিছিন্ন কোনো ঘটনা ছাড়াই সবসময় নির্বাচন হয়েছিলো। অতিথিও সুষ্ঠু ভোট হয়েছিলো এবারও আশা রাখছি দ্বীপের মানুষ ও প্রশাসনের সহযোগিতায় শান্ত প্রিয় একটি ভোট কার্যক্রম সম্পন্ন হবে।