৪১ বছরে ‘দৈনিক পূর্বকোণ’: কক্সবাজারে জাঁকজমকপূর্ণ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় পূর্বকোণ একটি মডেল ও ব্র্যান্ড : অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:১৭

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


এরফান হোছাইন :

আধুনিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ৪১ বছরে পদার্পণ করল দেশসেরা আঞ্চলিক পত্রিকা ‘দৈনিক পূর্বকোণ’। এ উপলক্ষে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার প্রেস ক্লাব মিলনায়তনে এক বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, “পূর্বকোণ কেবল একটি পত্রিকা নয়, এটি একটি শক্তিশালী ‘ব্র্যান্ড’। পর্যটন নগরী কক্সবাজারের সম্ভাবনাকে বিশ্ব দরবারে তুলে ধরতে এই হাউসের ভূমিকা অনবদ্য। ”

বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বলেন, “শৈশব থেকেই পূর্বকোণ পড়ে বড় হয়েছি। জাতীয় সংবাদমাধ্যমে যখন চট্টগ্রামের আঞ্চলিক খবর ব্রাত্য ছিল, তখন পূর্বকোণই ছিল প্রান্তিক মানুষের একমাত্র কণ্ঠস্বর।”

কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী বলেন, “সুস্থ ধারার সাংবাদিকতা ও অপরাধমুক্ত সমাজ গঠনে পূর্বকোণ নতুন প্রজন্মের জন্য একটি মডেল।”

দৈনিক পূর্বকোণের কক্সবাজার জেলা প্রতিনিধি এরফান হোছাইনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মাহাবুবুর রহমান, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোরশেদুর রহমান খোকন, আরটিভির জেলা প্রতিনিধি সাইফুর রহমান শাহীন, জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এইচ এম এরশাদ, এনটিভির স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী টিপু এবং মোহনা টিভির আমিনুল ইসলাম বাবুল, দৈনিক কক্সবাজারের সিনিয়র রিপোর্টার এম, বেদারুল আলম সহ অনেকেই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামু প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমির হোছাইন হেলালী, দৈনিক কক্সবাজারের সিনিয়র স্টাফ রিপোর্টার তাজুল ইসলাম পলাশ, সমুদ্রকন্ঠের স্টাফ রিপোর্টার জয় বৈদ্য, সংবাদ সারাবেলার স্টাফ রিপোর্টার অন্তর দে বিশাল, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি আবছার, দৈনিক দৈনন্দিনের স্ট্যাফ রিপোর্টার নুরুল ইসলাম, দৈনিক কক্সবাজারের এডমিন আনোয়ারুল ইসলাম,এবং রূপালী সৈকতের বার্তা সম্পাদক এস এম জাফর, পূর্বকোণের রামু প্রতিনিধি এস মোহাম্মদ হোসেন ও উখিয়া প্রতিনিধি কায়সার হামিদ মানিকসহ জেলার বিভিন্ন স্তরের সংবাদকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।