বার্তা পরিবেশক॥
আসছে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হয়ে সরকার গঠন করলে চৌফলদন্ডীবাসীর দুঃখ ঘোচাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের পাশাপাশি লবণ শিল্পের বিকাশে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কক্সবাজার সদর-রামু ও ঈদগাঁও আসনে বিএনপি জোটের প্রার্থী লুৎফুর রহমান কাজল। তিনি আজ রোববার সকাল থেকে চৌফলদণ্ডি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে স্থানীয় বাজারে আয়োজিত এক পথসভায় এই প্রতিশ্রুতি দেন। পরে তিনি ঝিলংজার বাংলাবাজার এলাকায় পথসভায় বক্তব্য দেন এবং শহরের বিজিবি ক্যাম্প ও আলীরজাহালে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন।
বিএনপি প্রার্থী লুৎফুর রহমান কাজল নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে আজ রোববার সকাল থেকে সদরের চৌফলদণ্ডি ইউনিয়নে গণসংযোগ করেন। সকালে রাখাইন পাড়ায় গেলে সেখানে রাখাইন সম্প্রদায়ের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। তিনি সকাল থেকে বিকাল পর্যন্ত রাখাইন পাড়া, মধ্যম রাখাইন পাড়া, মাইজ পাড়া, হিন্দু পাড়া, হায়দার পাড়া, বটতলা, খামার পাড়া, লবণ ঘাট, কালু ফকির পাড়া, নতুন মহাল, পুকুরিয়া ঘোনা, খোনকার খীল, চারা বটতলা এলাকায় অলিগলিতে গণসংযোগ করে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন। এসময় রাস্তার ধারে, অলিগলি, মহল্লায় নারী পুরুষের স্বতঃস্ফূর্ত অভ্যর্থনা জানায়। পরে চৌফলদণ্ডি বাজারে আয়োজিত এক পথসভায় জনসাধারণের এই স্বতস্ফ’র্ত অভ্যর্থনার জন্য তিনি তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আবছারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত পথসভায় লুৎফুর রহমান কাজল আসছে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হয়ে সরকার গঠন করলে চৌফলদন্ডীবাসীর দুঃখ ঘোচাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের পাশাপাশি লবণ শিল্পের বিকাশে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
পথসভায় আরো বক্তব্য রাখেন- রাশেদুল ইসলাম রাসেল মেম্বার, জকরিয়া আজাদ, মোর্শেদ আলম সফর, হাসান মুরাদ আনাস ছৈয়দুল করিম, করিম তাজ,অংক্য রাখাইন ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন, আশেক মোস্তফা রিয়াজ, জুলাই যোদ্ধা রিয়াদ মনি, শাহাবুদ্দিন চৌধুরী, বাবু রাখাইন প্রমুখ।
পরে ঝিলংজার বাংলা বাজারে আয়োজিত এক পথসভায় বক্তব্য দানকালে লুৎফুর রহমান কাজল বলেন, আমরা নতুন প্রজন্মকে একটি নিরাপদ ও গণতান্ত্রিক নতুন কক্সবাজার উপহার দিতে চাই। মানুষের জন্য এমন কাজ করে যেতে চাই যাতে তারা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে আমাদের স্মরণ করে, আমাদের জন্য দোয়া করে।
ঝিলংজা ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুল হক মিয়াজির সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন, বিএনপি নেতা রাশেদ উল্লাহ, জেলা ছাত্রদল নেতা এম. রাশেদুল করিম রাশেদ, বিএনপি নেতা মাসুদ করিম, রুুহুল আমিন, সলিম উল্লাহ সেলিম, মোহাম্মদ আলী, দিদারুল আলম, রশিদ আহমদ, যুবদল নেতা নুরুল আজিম মুন্না, ছাত্রদল নেতা আব্দুল আজিজ রুবেল প্রমুখ।
পরে তিনি শহরের বিজিবি ক্যাম্প ও আলীরজাহালে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর বিএনপির আহবায়ক রফিকুল হুদা চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম, জেলা বিএনপি সদস্য রাশেদ মোহাম্মদ আলী, পৌর বিএনপির সদস্য সচিব আবুল কাশেম, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক মোস্তফা কামাল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমীর আলী, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, জুলাই যোদ্ধা শাহেদুল ওয়াহেদ শাহেদ প্রমুখ।
চৌফলদণ্ডীর দুঃখ ঘোচাতে টেকসই বেড়িবাঁধ ও লবণ শিল্প উন্নয়ন-লুৎফুর রহমান কাজল
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
