চকরিয়া প্রতিনিধি:
আসন্ন নির্বাচনকে সামনে রেখে চকরিয়া পৌরসভায় হিন্দু–বৌদ্ধ–খ্রিষ্টান সম্প্রদায়ের উদ্যোগে এক সম্প্রীতি সমাবেশ ও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক সুভাষ চৌধুরী। সমাবেশটি সঞ্চালনা করেন পণ্ডিত মিঠুন আচার্য্য।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জননন্দিত জাতীয় নেতা জনাব সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে। এই ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু–বৌদ্ধ–খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ বিশ্বম্ভর সুশীল, আলুসিং রাখাইন ও সুনীল মহাজন,অমর ধর,বাপন ধর। এছাড়া চকরিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন, পৌর বিএনপির নেতা রণধীর দাশ এবং পৌর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি লিটন দাশ,পূজা ফ্রন্টের নেত্রী মুন্নি শীল বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার এই মূলনীতিকে ধারণ করেই একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান এবং সকল ধর্মের মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণ কামনা করেন।
জনসভায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
সালাহউদ্দিন আহমদের সমর্থনে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
