আজিজুর রহমান রাজু, ঈদগাঁও:
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় সেনাবাহিনীর অভিযানে অবৈধভাবে পাচারকালে ট্রাকসহ ১০টি বার্মিজ গরু জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বিএ-৯৭৭৫ মেজর কাজী ইনতিসার সালিম (২৪ বীর)–এর নেতৃত্বে সেনাবাহিনীর ২৪ বীর ব্যাটালিয়নের একটি টহল দল ঈদগাঁও উপজেলার কালিরছড়া ফরেস্ট এরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে অবৈধ পাচারের সময় ঘটনাস্থল থেকে ১০টি গরু ও পাচারে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গরু ও ট্রাক ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে বিষয়টি ১১ বিজিবির অধিনায়ককে অবহিত করা হলে দুপুর ১টায় কালিরছড়া ফরেস্ট অফিসের সামনে থেকে জব্দকৃত গরু ও ট্রাক আইনগত প্রক্রিয়া শেষে ১১ বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পাচার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
