সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার শহরের লালদিঘি জামে মসজিদ সংলগ্ন নুর-এ-ছখিনা মনজিল (৩য় তলা)-এ অবস্থিত দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসায় হিফজ সবক সমাপনী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ জানুয়ারি মাদরাসার ক্ষুদে শিক্ষার্থী হাফেজ আকিবুল হাসান (পিতা: সলিমুল্লাহ মাঝি, কুতুবদিয়া পাড়া) সফলভাবে হিফজের সবক সমাপ্ত করায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা রহমত সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমিন সওদাগর, ডা. ফায়সাল বিন নুরুল হুদা, সলিমুল্লাহ, হাফেজ শহিদুল ইসলাম, মাওলানা সা’দ এবাদুল্লাহ, হাফেজ মুহাম্মদ ইবরাহীম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও লালদিঘি জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা হাফেজ মুহাম্মদ ইউনুস ফরাজী।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রহমত সালাম বলেন, কুরআনের হাফেজরা জাতির গর্ব ও উম্মাহর সম্পদ। কুরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সুমধুর কুরআন তিলাওয়াত পরিবেশকে আরও বরকতময় করে তোলে। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।