নিজস্ব প্রতিবেদক:
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত কক্সবাজার জেলার গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে।

জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ২১-২২ জানুয়ারি দুই দিন ব্যাপি প্রশিক্ষণ উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

পিআইবি প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন রিপোর্টিং বিশেষজ্ঞ ও ইআরএফএর সাবেক সভাপতি শারমীন রিনভী ও সিনিয়র সাংবাদিক খাজা মাঈন উদ্দিন।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি নুরুল ইসলাম হেলালী।

এ সময় কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সাধারণ সম্পাদক এস এম জাফরসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের নিয়ে পৃথক দুই ভেন্যুতে কর্মশালার আয়োজন করে পিআইবি।

প্রশিক্ষণ কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার সমাপ্ত হবে।

নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণে ১০০ জন অংশ গ্রহণ করেছে। প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হবে।