সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় শীতার্ত ও অসহায় সাধারণ মানুষের মাঝে সীমান্ত ব্যাংক টেকনাফ শাখার উদ্যোগে দুই শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
১২ জানুয়ারি শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, সীমান্ত ব্যাংক টেকনাফ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ হোসেন, সহকারী ব্যবস্থাপক তসলিমা আকতার, বিজিবি ২ ব্যাটালিয়নের সিও-এর পক্ষে হাবিলদার মোঃ ফারুক, নায়েক ইয়াছিন, ল্যান্স নায়েক মোঃ জমির হোসেন এবং সিপাহি মোঃ শ্যামল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও সীমান্ত ব্যাংক এ ধরনের সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।