সংবাদ বিজ্ঞপ্তি:

আজ ১২ই জানুয়ারী শ্রমিক নেতা এম ইউ বাহাদুরের পিতা মাওলানা মোস্তাফিজুর রহমানের ১৪ম মৃত্যুবার্ষিকী।

মরহুম মাওলানা মোস্তাফিজুর রহমান জীবন দশায় বিভিন্ন মসজিদের খতিব ও ইমাম এবং খুব ভালো ওয়াজী বক্তা ছিলেন।

তিনি উল্লেখযোগ্য কয়েকটি মসজিদের খতিব ছিলেন তার মধ্যে কক্সবাজার ঘোনাপাড়াস্থ খাজা মঞ্জিল মসজিদের প্রতিষ্ঠাতা খতীব,নতুন বাহারছড়া শাহী মসজিদের খতিব,
নতুন ফিশারীপাড়া জামে মসজিদের খতিব ও বদর মোকাম জামে মসজিদ,মোহাজের পাড়া মসজিদের পেশ-ইমামসহ নাম না জানা অনেক মসজিদে দায়িত্বরত ছিলেন। সর্বশেষ বানু বরফকল মসজিদের দীর্ঘ বছরের ঈমাম ছিলেন।

সবার কাছে এম ইউ বাহাদুর তাহার মরহুম পিতার জন্য দোয়া চেয়েছেন।
মহান আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।