নিজস্ব প্রতিবেদক:

টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নয়াপাড়া দক্ষিণ মাথা সিরাজুল উলুম মাদ্রাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সাংবাদিক কন্যা মারিয়ার শিক্ষাজীবনের গৌরবজনক সাফল্য, যা অনুষ্ঠানে উপস্থিত অতিথি, শিক্ষক ও অভিভাবকদের দৃষ্টি কাড়ে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করার পাশাপাশি বিশেষভাবে মারিয়ার কৃতিত্বকে সম্মান জানানো হয়, যা শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণার বার্তা দেয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মারিয়ার এই অর্জন দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তারা আশা প্রকাশ করেন, মারিয়ার সাফল্য ভবিষ্যতে আরও অনেক শিক্ষার্থীকে পড়ালেখায় মনোযোগী হতে উদ্বুদ্ধ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খারাংখালী বাহারুল উলুম মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার নুরুল হোসাইন। সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মো. ইব্রাহিম। এছাড়া বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল্লাহ, মুফতি আলতাফ হোসেন, হাফেজ খোরশেদ, ক্বারী ইব্রাহিম, মাস্টার মিজানুর রহমান, মাস্টার ইসমাইল, মাওলানা জসিম উদ্দিন ও নুর হোসাইন নুরানী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ওসমান গণি, বাংলাদেশ জামায়াতে ইসলামী হোয়াইক্যং ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মাহবুবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক জকির আলম, মোস্তাক আহমদ, দৈনিক গণসংযোগ পত্রিকার নির্বাহী সম্পাদক জাহেদ হোসেন, হাজী মো. ইদ্রিস, মাদ্রাসার সেক্রেটারি মো. তৈয়ব, কোষাধ্যক্ষ হেলাল উদ্দিন, গোলাম মোস্তফা, হাজী মো. সেলিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়ার মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত হয়।