আব্দুস সালাম,টেকনাফ :
টেকনাফের মেরিন ড্রাইভ সংলগ্ন নোয়াখালী পাড়া এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচ থেকে ১লাখ ইয়াবাসহ মোহাম্মদ হাকিম (২৩)নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

আটক হলেন,টেকনাফ উপজেলার বাহারছড়া ইউপি নোয়াখালী পাড়ার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ হাকিম (২৩)।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার আ.ম.ফারুক গণমাধ্যম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,বুধবার(৭ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প), র‌্যাব-কক্সবাজার এর একটি চৌকস আভিযানিক দল বাহারছড়া ইউপির নোয়াখালী পাড়া সাকিনস্থ টেকনাফ টু কক্সবাজারগামী মেরিন ড্রাইভ সড়কের আনুমানিক ২০০ গজ পূর্ব পাশে জনৈক কাদের এর জমির বর্গা চাষী মোহাম্মদ হাকিমের পানের বরজের ভিতর অভিযান চালায়।এসময় মাটির নিচ থেকে সাদা পলিথিনের বস্তা দ্বারা মোড়ানো১লাখ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।ধৃতের ব্যবহৃত একটি এন্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামী’র বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।