মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

দুর্নীতি দমন কমিশন সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের নতুন সহকারী পরিচালক (এডি) পদে আবদুল্লাহ আল নোমান-কে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারী) দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ নাজমুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে আবদুল্লাহ আল নোমান সহ ১৬ জন কর্মকর্তাকে দুদকের বিভিন্ন কার্যালয়ে পদায়ন করা হয়।

আবদুল্লাহ আল নোমানকে দুর্নীতি দমন কমিশন সমন্বিত নোয়াখালী জেলা কার্যালয় থেকে কক্সবাজার জেলা কার্যালয়ে পদায়ন করা হয়েছে। অফিস আদেশ অনুযায়ী পদায়নকৃত সকল কর্মকর্তা বৃহস্পতিবারই তাৎক্ষণিক বর্তমান নিজ নিজ কর্মস্থল থেকে অবমুক্ত হয়েছেন।