এবারের শীতে কক্সবাজারে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে মঙ্গলবার (৬ জানুয়ারি)। সাথে প্রায় ১৫-২০ কিমি/ঘণ্টা বাতাস আছে। শীত বেশি হওয়ায় জনজীবনেও এর প্রভাব পড়েছে, সকালে মানুষের আনাগোনা কম দেখা গেছে।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বলেন, আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা কক্সবাজারে এ বছরের সর্বনিম্ন রেকর্ডকৃত তাপমাত্রা। সাথে প্রায় ১৫-২০ কিমি/ঘণ্টা বাতাস আছে। তাই ছোট বাচ্চা এবং বয়স্ক ব্যক্তিদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিশেষ যত্ন নেয়ার অনুরোধ করছি।
মো. আব্দুল হান্নান আরও বলেন, গতকাল সোমবার টেকনাফ ও বান্দরবানে উত্তরবঙ্গের চেয়েও তাপমাত্রা কম ছিল, যা সচরাচর দেখা যায় না। শহরাঞ্চলের চেয়ে গ্রামের দিকে তাপমাত্রা আর কম। দিনের বেলায় কম সময় রোদ থাকায় ভূপৃষ্ঠ উত্তপ্ত হতে পারছে না, এজন্য অনুভূত তাপমাত্রা (ফিল লাইক তাপমাত্রা) যা আছে তার চেয়েও কম হয় যা আমাদের শীতকে বাড়িয়ে দেয়।
