মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা প্রশাসকের গোপনীয় সহকারী (সিএ) মিজানুর রহমান মিজান এর মাতা মোস্তফা বেগম (৭৭) আর নেই। শনিবার (৩ জানুয়ারী) রাত ৯টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।
কক্সবাজার জেলা প্রশাসকের অপর গোপনীয় সহকারী (সিএ) ও কালেক্টরেট সহকারী সমিতির সাধারণ সম্পাদক এম. ফরিদুল আলম ফরিদ এ তথ্য জানিয়েছেন।
মরহুমা মোস্তফা বেগম কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মৌলভীকাটা গ্রামের মরহুম জিয়াবুল হোসাইনের স্ত্রী ও মরহুম কালা মিয়ার কন্যা। মৃত্যুকালে তিনি ৬ পুত্র, ৪ কন্যাসন্তান, নাতি, নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। তারমধ্যে, জেলা প্রশাসকের গোপনীয় সহকারী (সিএ) মিজানুর রহমান মিজান পিতা-মাতার সপ্তম সন্তান। মোস্তফা বেগম বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। রোববার (৪ জানুয়ারী) সকাল ১০টায় মৌলভীকাটায় জানাজা শেষে মোস্তফা বেগমকে স্থানীয় কবরস্থানে স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে বলে এম. ফরিদুল আলম ফরিদ জানিয়েছেন।
কালেক্টরেট সহকারী সমিতির শোক প্রকাশ :
কক্সবাজার জেলা প্রশাসকের গোপনীয় সহকারী (সিএ) মিজানুর রহমান মিজান এর মাতা মোস্তফা বেগম এর মৃত্যুতে কক্সবাজার কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি স্বপন কান্তি পাল ও সাধারণ সম্পাদক এম. ফরিদুল আলম ফরিদ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
