সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কক্সবাজার শহরের উদ্যোগে শহরের খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার লক্ষ্যে শ্রমিক প্রতিনিধের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
১ জানুয়ারি শহর সভাপতি আমিনুল ইসলাম হাসানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মুহসিন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা অফিস সম্পাদক কবির আহমদ, শহরের প্রচার ও মিডিয়া বিয়ষক সম্পাদক মুহাম্মদ আলম মাসুদ, ১০ নং ওয়ার্ড সভাপতি আমির আহমদ, ৬নং ওয়ার্ড কার্যকরি সভাপতি সৈয়দুল মোস্তফা, ৪নং ওয়ার্ড সভাপতি আবদুর রহিম, ৩নং ওয়ার্ড (পূর্ব) সভাপতি আবুল কালাম।
এছাড়া অন্যান্য ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রমিক প্রতিনিধিদের মাঝে কক্সবাজার শহর শ্রমিক কল্যাণের শীতবস্ত্র বিতরণ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
