নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া- পেকুয়া) আসনে মনোনয়ন ফরম দাখিল করেছেন গণঅধিকার পরিষদের প্রার্থী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সহ-সম্পাদক আবদুল কাদের প্রাইম।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে তিনি নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার কাছে মনোনয়ন ফরম জমা দেন।
মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার গণঅধিকার পরিষদের গণমাধ্যম বিষয়ক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আরাফাত চৌধুরী, জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রাশেদ, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মুফিজুর রহমান, চকরিয়া যুব অধিকার পরিষদের সহ-সম্পাদক আসাদুল ইসলাম, উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জিয়াবুল করিম, মোহাম্মদ রুবেল, ছাত্র অধিকার পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাহমিদ হোসেন তকি, বান্দরবান জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ নুরুল কবির, কৈয়ারবিল ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক সাকের উল্লাহ, যুবনেতা সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মওলানা আবদুস সালাম, নুরুল আমিন তৌহিদসহ অসংখ্য নেতাকর্মী।
