আজিজুর রহমান রাজু, ঈদগাঁও:

‎ঈদগাঁও উপজেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

‎বুধবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া এলাকার দিবা ব্রিকফিল্ড সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানের সময় দুর্গম স্থানে সন্দেহজনকভাবে পড়ে থাকা একটি মোটরসাইকেল নজরে আসে। পরে সেটি উদ্ধার করে ঈদগাঁও থানায় নিয়ে যাওয়া হয়।

‎পুলিশ সূত্র জানায়, নিয়মিত মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবেই ওই এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছিল। তবে উদ্ধারকৃত মোটরসাইকেলটির মালিক বা ব্যবহারকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

‎এ বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মোটরসাইকেলটি উদ্ধারের ঘটনায় মোটরযান আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

‎পুলিশ আরও জানায়, পাহাড়ি ও দুর্গম এলাকায় মাদক কারবারিদের যেকোনো ধরনের তৎপরতা প্রতিহত করতে ঈদগাঁও থানা পুলিশের মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।