বার্তা পরিবেশক:
দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার সহ-বার্তা সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মিছবাহ উদ্দিন।
পত্রিকার প্রতিনিধি সভা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরী তাকে এ পদে নিয়োগ দেন।
সাংবাদিক মিছবাহ উদ্দিন দীর্ঘদিন ধরে জাতীয় দৈনিক সংগ্রাম ও আঞ্চলিক দৈনিক কর্ণফুলীর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। নতুন দায়িত্বে তিনি পত্রিকার সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও প্রকাশনা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
তার এ নিয়োগে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় সাংবাদিক মহল তাকে অভিনন্দন জানিয়েছেন।
