বলরাম দাশ অনুপম:
শ্রীশ্রীঠাকুর পৌত্র শ্রী বিনায়ক চক্রবর্তী ৪ দিনের সফরে কক্সবাজার আসছেন। আগামী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ৪ দিনের সাংগঠনিক সফরে ওনার কক্সবাজার আসার কথা রয়েছে। শুক্রবার বিকেলে কক্সবাজার পৌঁছে তিনি মহেশখালীর হোয়ানক শাখা সৎসঙ্গ ফাউন্ডেশনের মন্দির নির্মাণ কাজের উদ্বোধন শেষে কক্সবাজার শহরের গোলদিঘীর পাড়স্থ জেলা মন্দিরে অবস্থান করবেন। রবিবার (২০ সেপেম্বর) শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র এঁর ১৩৯তম শুভ আবির্ভাব মহোৎসবের মাঙ্গলিক অনুষ্ঠান ও ধর্মসভায় উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের বৈদ্যঘোনাস্থ পারিজাত ভবনে সৎসঙ্গ অধিবেশেনে যোগদান শেষে রাতে কর্মী বৈঠকে অংশ নিয়ে পরদিন মঙ্গলবার তিনি কক্সবাজার ত্যাগ করবেন। কক্সবাজার জেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রাজীব কর্মকার জানান, শ্রীশ্রীঠাকুর পৌত্র শ্রী বিনায়ক চক্রবর্তী দাদা দীর্ঘদিন পর আবার কক্সবাজার আসছেন। ওনাকে বরণ নিতে কক্সবাজারের সৎসঙ্গীরা অধীর আগ্রহে বসে আছেন।
