আবুল কাশেম, রামু

রামুর রাজারকুলে ইউনিয়নের বাঁকখালী নদীর পানিতে ডুবে নবম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিক্ষার্থী রাজারকুল মনছুর আলী সিকদার আইডিয়াল স্কুলের নরম শ্রেণীর ছাত্র মোহাম্মদ শাহিন বলে জানা গেছে।

সে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের মিয়াজী পাড়া এলাকাবর প্রবাসী নুরুল আমিনের পুত্র। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে সহপাঠীদের সাথে ফুটবল খেলা শেষে নদীতে পড়ে যাওয়া ফুটবল আনতে গিয়ে পানিতে নেমে নিখোঁজ হন শাহিন।

নিখোঁজের পর থেকে স্থানীয় লোকজন অনেক খৃুজাখুজি করে শাহিনকে উদ্ধারে ব্যার্থ হয়ে ফায়ার সার্ভিস রামু ইউনিটকে অবগত করেন। বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। তবে টিমে ডুবুরি না থাকায় চট্টগ্রাম আগ্রাবাদ থেকে একটি ডুবুরি দল কে আনা হচ্ছে বলে জানান ইউনিট লিডার।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান জানান, খেলা শেষে বল আনতে গিয়ে নিখোঁজ হন শাহিন। শাহিন নিখোঁজ হওয়ার ঘটনাটি উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে। এছাড়াও তিনি নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে ইউনিয়ন পরিষদ এর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে বলে জানা।