আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:
‘শান্তিতে বিনিয়োগ—সবার জন্য, সর্বত্র, প্রতিদিন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ উপলক্ষে শান্তি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নাইক্ষ্যংছড়ি উপজেলায় এ উপলক্ষে শান্তি র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি মো. সেলিম উদ্দিন, নাইক্ষ্যংছড়ি থানার ইনচার্জ হাবুল আলম, উপজেলা এলভিএমএফ সদস্য হামিদা চৌধুরী এবং মংনু মারমা হেডম্যান।
আন্তর্জাতিক শান্তি দিবসের কর্মসূচিতে শান্তি, সম্প্রীতি, পারস্পরিক সহনশীলতা এবং পার্বত্য চট্টগ্রামে টেকসই ও সহনশীল উন্নয়নের গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা বলেন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের পারস্পরিক সহযোগিতা ও সহনশীলতা প্রয়োজন। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের ব্যানারে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট উদ্যোগের উল্লেখ রয়েছে। পাশাপাশি ‘পার্বত্য চট্টগ্রামে প্রতিবেশব্যবস্থা পুনরুদ্ধার ও সহনশীল উন্নয়ন’ কর্মসূচির কথাও উল্লেখ করা হয়েছে।
নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক শান্তি দিবসে শান্তি র্যালি ও আলোচনা সভা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
