সংবাদ বিজ্ঞপ্তি:
আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে টেকনাফে আয়োজিত Peace & Social Cohesion Conference-এ শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি হিসেবে Youth Alliance for Sustainable International Development (YASID)-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
Youth-Led Peacebuilding and Social Cohesion Initiatives in Bangladesh and Myanmar প্রকল্পের আওতায় SHED, অংশীদারিত্বে ActionAid Bangladesh, এই সম্মেলনের আয়োজন করে। ২৩ সেপ্টেম্বর টেকনাফ শিল্পকলা একাডেমি কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে ১৫টি যুব নেতৃত্বাধীন সংগঠনকে তাদের শান্তিনির্মাণ ও সামাজিক সংহতিতে অবদানের জন্য স্বীকৃতি দেওয়া হয়।
অনুষ্ঠানে ইয়াসিড-এর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন সংগঠনটির নির্বাহী পরিচালক কাইসার হামিদ। এ সময় ইয়াসিড-এর প্রোগ্রাম কোঅর্ডিনেটর পিয়াল কান্তি শীল এবং স্বেচ্ছাসেবক জাহেদুল ইসলাম পারভেজ উপস্থিত ছিলেন।
ইয়াসিড তরুণদের নেতৃত্বে শান্তি, সামাজিক সংহতি ও পারস্পরিক বোঝাপড়া জোরদারে বিভিন্ন কমিউনিটি-ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ActionAid Bangladesh ও SHED-এর সহযোগিতায় ইয়াসিড তরুণদের সংলাপ, অংশগ্রহণ এবং সৃজনশীল উদ্যোগের মাধ্যমে শান্তিনির্মাণ ও সামাজিক সংহতি জোরদারে কাজ করছে। বিশেষ করে সংগীতকে একটি কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহার করে তরুণদের মধ্যে অভিব্যক্তি, পারস্পরিক যোগাযোগ, মানসিক স্বস্তি ও কমিউনিটি অংশগ্রহণের সুযোগ তৈরিতেও ইয়াসিড কাজ করে যাচ্ছে।
সম্মেলনে দায়িত্বশীল ব্যক্তি ও কমিউনিটি নেতৃবৃন্দের অংশগ্রহণে প্যানেল আলোচনা, Collective Peace Action Plan স্বাক্ষর, ক্যাম্প ও হোস্ট কমিউনিটির তরুণদের সাংস্কৃতিক পরিবেশনা এবং যুবদের শান্তির বার্তা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
ইয়াসিড-এর পক্ষ থেকে এই স্বীকৃতি সংগঠনের শান্তিনির্মাণ ও সামাজিক সংহতিমূলক কার্যক্রমের প্রতি একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে এটি তরুণদের নেতৃত্বে আরও অর্থবহ ও অন্তর্ভুক্তিমূলক শান্তিনির্মাণ উদ্যোগে কাজ করার দায়িত্ব ও অনুপ্রেরণাকে আরও শক্তিশালী করবে।
