জসিম উদ্দিন টিপু, টেকনাফ;
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা কাস্টমসঘাট সংলগ্ন শ্মশানঘাট এলাকা থেকে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ৬৪ বিজিবির আওতাধীন হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল কাস্টমসঘাট সংলগ্ন শ্মশানঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
