এম. শহীদুল ইসলাম, কুতুবদিয়া:

‘বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি শ্লোগানে ও উপকূলজুড়ে সবুজ বেষ্টনি গড়ের প্রত্যয়দীপ্তে কক্সবাজারের উপকূলীয় দ্বীপ কুতৃবদিয়ায় ৫০০শিক্ষার্থীর মাঝে ফলদ ও ঔষধি গাছ বিতরণ করা হয়েছে।

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষযক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও স্থানীয় সংগঠন কুতুবদিয়া দ্বীপ সুরক্ষা আন্দোলন (কেডিএসএ)’র যৌথ আয়োজনে কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে ৫শ শিক্ষর্থীদের মাঝে এসব গাছ বিতরণ করা হয়েছে। কর্মসূচি বাস্তবায়ন করেন ওই বিদ্যালয়ের প্লানেটিয়ার্স ক্লাবের সদস্যরা।


১৪ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টার দিকে গাছ বিতরণ উপলক্ষে কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে ধরিত্রী রক্ষায় আমরা ধরা কুতুবদিয়ার সমন্ময়ক এম. শহীদুল ইসলামের সভাপতিত্বে ও ওই প্রতিষ্ঠানের শিক্ষক মো. আজমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. গোলাম মারুফ, কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম, শিক্ষক বদরুল আনাম মুবিন প্রমূখ।

এসময় বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশের প্রতি সচেতনতা বৃদ্ধি ও দায়িত্বশীল করে তুলতে এবং তাদের বৃক্ষরোপণ ও পরিচর্যায় সম্পৃক্ত করতেই এ উদ্যোগ খুবই প্রশংসনীয়।

পাশাপাশি গাছগুলো যথাযথভাবে রোপণ, নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের বিষয়ে উৎসাহিত করা হয়। রোপণকৃত চারার পরিচর্যা ও মনিটরিংয়ের ভিত্তিতে ৩ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করার উদ্যোগের কথা জানানো হয়।

শিক্ষার্থীরা ফলদ ও ঔষদি গাছ পেয়ে আনন্দিত ও উৎসাহিত হয়ে আয়োজনক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান। উক্ত কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।