হাফেজ মাওঃ ওয়াহিদুল ইসলাম জিহাদী:
বাংলাদেশের ঐতিহ্যবাহী কওমি মাদরাসা শিক্ষা ব্যবস্থা থেকে পড়াশোনা শেষ করে বের হওয়া শিক্ষার্থীদের পথচলায় তৈরি হচ্ছে নতুন বৈচিত্র্য। দীর্ঘদিনের গণ্ডি পেরিয়ে এদের একটি অংশ যোগ দিচ্ছেন মূলধারার রাজনীতি কিংবা নতুন কোনো প্ল্যাটফর্মে, আবার কেউ কেউ নিজস্ব চিন্তাভাবনার বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে হেঁটেছেন সম্পূর্ণ ভিন্ন পথে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রকাশ্য অঙ্গনে আব্দুল্লাহ আল মাসুদ এবং ইমরানের মতো কওমি ঘরানা থেকে উঠে আসা কিছু তরুণের আদর্শিক রূপান্তর আলোচনার জন্ম দিয়েছে। কওমি শিক্ষায় শিক্ষিত হয়েও পরবর্তীতে তারা ধর্মহীন বা নাস্তিক্যবাদী চিন্তাধারায় ধাবিত হয়েছেন।
অন্যদিকে, কওমি মাদরাসা থেকে অর্জিত জ্ঞান ও সনদের পর ঐতিহ্যবাহী ধর্মীয় কাঠামোর বাইরে গিয়ে মূলধারার রাজনীতিতে যুক্ত হওয়ার প্রবণতাও বাড়ছে। অনেকেই কওমি অঙ্গনের নির্দিষ্ট সীমানা অতিক্রম করে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ দেশের অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনে নিজেদের সক্রিয় করছেন।
চিরাচরিত গণ্ডি পেরিয়ে আলেমদের ভিন্ন রাজনৈতিক দলে যোগদান কিংবা সম্পূর্ণ বিপরীতমুখী জীবনদর্শনের দিকে ধাবিত হওয়া—কওমি শিক্ষা পরবর্তী তরুণদের মনস্তাত্ত্বিক ও আদর্শিক পরিবর্তনের একটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।
বিষয়টিকে কওমি অঙ্গনের অভ্যন্তরীণ চিন্তাচর্চা ও সার্বিক পরিবেশের প্রেক্ষাপটে আদর্শিক রূপান্তর ও বৈচিত্র্য লক্ষ্য করা যাচ্ছে।
হাফেজ মাওঃ ওয়াহিদুল ইসলাম জিহাদী
খতিব, সুফিবাগ জামে মসজিদ কলাতলী, কক্সবাজার। সুপার, মুহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা কক্সবাজার।
