গিয়াস উদ্দিন:
ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের কৃতি সন্তান পাহাশিয়াখালীর ড: সাজ্জাদ এম.নাসির। তিনি এতদাঞ্চলের গর্ব। তুখোড় মেধাবী মহান এ ব্যক্তি অত্র উপজেলার অনন্য এক আলোকিত মুখ।
তিনি একজন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। যার গবেষণার পরিধি বিজ্ঞানের একাধিক শাখায় বিস্তৃত। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের একটি প্রযুক্তি প্রতিষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিভাগের পরিচালক হিসেবে কর্মরত।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিষয়ের ছাত্র ছিলেন। উক্ত বিযয়ে অধ্যয়ন করে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। অসাধারণ একাডেমিক কৃতিত্বের জন্য তিনি “রাজা কালী নারায়ন” পুরস্কারে এ ভুষিত হন। যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ একাডেমিক পুরষ্কার সমূহের মধ্যে অন্যতম। পরবর্তীতে ডঃ সাজ্জাদ এম নাসির পাড়ি জমান যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। সেখানে অধ্যয়ন করে তিনি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে ডিস্টিংকশন সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তাত্ত্বিক কণা পদার্থ বিজ্ঞানে ডক্টরেট সম্পন্ন করেন।
পরবর্তীতে তিনি অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। পাশাপাশি নিজের গবেষণাকর্মেরও নেতৃত্ব দিয়েছেন। তার গবেষণা বিশ্বের শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক সাময়িকীগুলোতে প্রকাশিত হয়েছে।
পদার্থবিজ্ঞান থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে তার শিক্ষাকার্য ও গবেষণা , জ্ঞান অনুসন্ধান, অধ্যাবসায় এবং আন্ত:বিষয়ক চিন্তার এক উজ্জল উদাহরণ।
আমরা এ মহান ব্যক্তিকে শ্রদ্ধাচিত্তে স্মরণ করব এবং তার দীর্ঘ জীবন কামনা করব।
সবশেষে তার বুদ্ধিমত্তা এলাকায় বাস্তবায়ন হউক প্রত্যাশা করি।
গিয়াস উদ্দিন
প্রধান শিক্ষক, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়।
