বলরাম দাশ অনুপম, কক্সবাজার;

বাংলাদেশ ব্রিকস ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার শহরের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

শফিউল আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধন করেন বাংলাদেশ ব্রিকস ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মমিনউল্লাহ খান। প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ফিরোজ হায়দার খান।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্রিকস ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মো. ফরহাদ হোসেন ভূঁইয়া, সহসভাপতি হাজী জয়নাল আবেদীন, সহসভাপতি আবিদ হোসাইন মানু, যুগ্ম মহাসচিব কেএম আফতাব উদ্দিন, যুগ্ম মহাসচিব মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিমুল হক আজিম, কার্যনির্বাহী সদস্য শাহেদ উল্লাহ জনি, মো. রেহান উদ্দিন ও বেলাল হোসেন।

সভায় কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ইটভাটা মালিকেরা বক্তব্য দেন।

সভা শেষে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে শফিউল আজম খান (বিকে আজম)কে সভাপতি, মোহাম্মদ আব্দুল্লাহকে সিনিয়র সহসভাপতি এবং অ্যাডভোকেট সেলিম উল্লাহকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ব্রিকস ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।