নিজস্ব প্রতিবেদক:

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু ‘আজকের দেশবিদেশ’ পত্রিকার বর্ষসেরা উপজেলা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতা, মানসম্মত সংবাদ প্রেরণ এবং ধারাবাহিকতা বজায় রাখায় পত্রিকা কর্তৃপক্ষ তাঁকে ২০২৬ সালের বর্ষসেরা উপজেলা প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের অভিজাত হোটেল রয়্যাল প্যালেসের হলরুমে আয়োজিত পত্রিকার প্রতিনিধি সভায় জসিম উদ্দিন টিপুর হাতে ‘সম্মাননা স্মারক-২০২৬’ তুলে দেওয়া হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজকের দেশবিদেশ পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও ইয়াহিয়া গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আনিছুর রহমান ইয়াহিয়া। বার্তাপ্রধান মোর্শেদুর রহমান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন পত্রিকার উপদেষ্টা সম্পাদক, কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক ও কালের কণ্ঠের অফিসপ্রধান অ্যাডভোকেট তোফায়েল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস. এ. জাফর। পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক বিজয় কুমার ধরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বার্তা সম্পাদক দীপক শর্মা দীপু, প্রধান প্রতিবেদক মাহবুবুর রহমান এবং স্টাফ রিপোর্টার আব্দুল আলিম নোবেল।

প্রতিনিধি সভায় পত্রিকায় কর্মরত বিভিন্ন উপজেলার স্টাফ রিপোর্টার, উপজেলা প্রতিনিধি, মাল্টিমিডিয়া প্রতিনিধি এবং অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বর্ষসেরা উপজেলা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় সাংবাদিক জসিম উদ্দিন টিপু মহান আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে তিনি আজকের দেশবিদেশ পত্রিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সহকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।