নিজস্ব প্রতিবেদক:
মহেশখালীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীসহ ৫৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০–৪০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
১৯ সেপ্টেম্বর মহেশখালী থানায় মামলাটি করা হয়। মামলার এজাহারে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারার কথা উল্লেখ রয়েছে। মহেশখালী থানার মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ মোজাহারুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন বলে জানা যায়।
পুলিশের এজাহার অনুযায়ী, মহেশখালী ছাত্রলীগের নেতাকর্মীদের নেতৃত্বে ১৮ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী-শাপলাপুরগামী সড়কে কুদ্দুস চেয়ারম্যানের খামারবাড়ির সামনে একদল লোক মিছিল ও অবস্থান করছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে বলা হয়, পুলিশের কাছে খবর পাওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা দৌড়ে পালিয়ে যান। কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি বলে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষী ও স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ এবং মিছিলের ভিডিও পর্যালোচনা করে আসামিদের নাম-ঠিকানা শনাক্ত করা হয়েছে বলে এজাহারে দাবি করা হয়েছে।
পুলিশের অভিযোগ, মিছিল ও অবস্থানের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার, রাষ্ট্রের ক্ষতিসাধনের চেষ্টা, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা, অর্থায়ন, আশ্রয় ও প্ররোচনার মতো অপরাধ সংঘটিত হয়েছে। একই দিন সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মাতারবাড়ী ইউনিয়ন এলাকাতেও সরকারবিরোধী মিছিলের অভিযোগ এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে যাদের নাম নাম উল্লেখ করে মামলা করা হয়েছে তারা হলেন…
১. কালারমারছড়ার মজিবুল হাসান মুজিব, পিতা: মোহাম্মদ ইসলাম, ২. কক্সবাজারের মঈন উদ্দিন, পিতা: গিয়াস উদ্দিন, ৩. মাতারবাড়ীর সোলাইমান ফারাবি, পিতা: ছকি আলম প্রকাশ ছইক্যা, ৪. বড় মহেশখালীর সাদিয়ার আলম রাসেল, পিতা: জোবায়ের আহমদ, ৫. কালারমারছড়ার মোহাম্মদ সজীব, পিতা: আজগর আলী, ৬. কালারমারছড়ার মোঃ সজীব, পিতা: মোহাম্মদ বদ, ৭. মাতারবাড়ীর শাহ আনোয়ার ছিদ্দিক, পিতা: আবু ছৈয়দ বহদ্দার, ৮. মাতারবাড়ীর নাইমুর রহমান টনি, পিতা: আনিছুর রহমান, ৯. কালারমারছড়ার মাসুদুর করিম রানা, পিতা: মোহাম্মদ সাহাব উদ্দিন ১০. শাপলাপুরের সাইফুল ইসলাম, পিতা: মৃত আব্দুল্লাহ বাবু, ১১. কালারমারছড়ার আতিক, পিতা: মোঃ ইসলাম, ১২. কালারমারছড়ার সেলিম, পিতা: জাফর, ১৩. কালারমারছড়ার ভুট্টু, পিতা: মোঃ জালাল, ১৪. মাতারবাড়ীর আব্দুল্লাহ আল নোমান, পিতা: মমতাজ মিয়া, ১৫. মাতারবাড়ীর ফয়েজ উদ্দিন তারিম, পিতা: কামাল হোসেন প্রকাশ জয় বাংলা কামাল, ১৬. মাতারবাড়ীর শাহ আনোয়ার ছিদ্দিকী, পিতা: আবু সৈয়দ বদ্দার, ১৭. মাতারবাড়ীর শাখাওয়াত রানা, পিতা: আবুল হোসেন, ১৮. মাতারবাড়ীর মোঃ জকরিয়া, পিতা: বদন উদ্দিন, ১৯. মাতারবাড়ীর মোঃ সুলতান, পিতা: মৃত আব্দুল জব্বার, ২০. মাতারবাড়ীর মোঃ আব্দুল্লাহ আল কাইয়ূম, পিতা: বশির আহামদ, ২১. মাতারবাড়ীর সালাউদ্দিন সুজন, পিতা: ওসমান গণি নাগু, ২২. মাতারবাড়ীর রাকিবুল ইসলাম রাকিব, পিতা: টুইট্যা, ২৩. মাতারবাড়ীর সাজ্জাদ বাঙ্গালী, পিতা: গিয়াস উদ্দিন, ২৪. মাতারবাড়ীর অহিদুল কাদের অহিদ, পিতা: মৃত আলী আহামদ, ২৫. মাতারবাড়ীর মোঃ শাহরিয়া, পিতা: বদন উদ্দিন, ২৬. মাতারবাড়ীর মোঃ তানজীদ, পিতা: ফয়েজুল কাদের ফজু, ২৭. কালারমারছড়ার আবুল কালাম, পিতা: জাবের আহমদ, ২৮. মাতারবাড়ীর মোঃ ছমি উদ্দিন, পিতা: মৃত আলী আহাম্মদ প্রকাশ কালা মিয়া, ২৯. কালারমারছড়ার নেজাম উদ্দিন, পিতা: মৃত আবুল কাশেম, ৩০. মাতারবাড়ীর মাহমুদুল্লাহ মাস্টার, পিতা: মৃত ইছহাক, ৩১. মাতারবাড়ীর রুহুল কাদের হৃদয়, পিতা: ছদর আহমদ প্রকাশ লেদু, ৩২. মাতারবাড়ীর মোঃ মোক্তার, পিতা: আবু তাহের, ৩৩. মাতারবাড়ীর আব্দুর রউফ, পিতা: নাছির উদ্দিন, ৩৪. মাতারবাড়ীর আব্দুর রহিম, পিতা: নূর আহাম্মদ, ৩৫. শাপলাপুরের ওয়াহিদুল কবির নোবেল, পিতা: নুরুল কবির, ৩৬. শাপলাপুরের শেফায়েত হোসেন তানিম, পিতা: অজ্ঞাত, ৩৭. শাপলাপুরের সাদেক হোসেন, পিতা: মোহাম্মদ শরীফ, ৩৮. কালারমারছড়ার বেলাল হোসেন প্রকাশ কালা বেলাল, পিতা: মোহাম্মদ নছিম, ৩৯. মাতারবাড়ীর টিপু সুলতান, পিতা: ছালামত, ৪০. মাতারবাড়ীর তানভীর, পিতা: বাচ্চু মিয়া, ৪১. মাতারবাড়ীর তানজিদ, পিতা: ফজল কাদের ফজু, ৪২. মাতারবাড়ীর মানিক খান, পিতা: মৃত নুরুল কবির, ৪৩. মাতারবাড়ীর মোঃ রিয়াজ, পিতা: সাবের আহমদ, ৪৪. মাতারবাড়ীর জসীম উদ্দিন, পিতা: মৃত ইউসুফ আলী, ৪৫. মাতারবাড়ীর মোঃ রাকিব, পিতা: সেলিমুল্লাহ সেলিম, ৪৬. মাতারবাড়ীর আব্দুল মজিদ, পিতা: সালেহ আহমদ, ৪৭. শাপলাপুরের সাইফুল ইসলাম, পিতা: নেজাম উদ্দিন, ৪৮. শাপলাপুরের শেফায়েত হোসেন তানিম, পিতা: মোঃ জাফর, ৪৯. শাপলাপুরের মোঃ নকিব, পিতা: ফরিদুল আলম, ৫০. শাপলাপুরের সজিবুল ইসলাম নয়ন, পিতা: লেদু, ৫১. শাপলাপুরের মোঃ রুবেল, পিতা: আহম্মদ কবির, ৫২. হোয়ানকের খোরশেদ আলম, পিতা: মৃত আহমদ হোছাইন, ৫৩. কালারমারছড়ার শাহীন মোহাম্মদ কামরুজ্জামান, পিতা: শামশুল আলম।
এজাহারে আরও ৩০/৪০ জন অজ্ঞাতনামা ব্যক্তির কথা উল্লেখ রয়েছে।
তবে মামলার এজাহারে একজন ব্যক্তির দুইবার নাম এসেছে এবং ছাত্রলীগের সদস্য বা কার্যক্রমে সম্পৃক্ত নাই এমন নিরীহ ব্যক্তিকেও মামলা অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
