জসিম উদ্দিন টিপু, টেকনাফ;
কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬৪ বিজিবির আওতাধীন হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল জনৈক লালুর মৎস্যঘের এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
তিনি বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধেও বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
