সংবাদ বিজ্ঞাপ্তি

কক্সবাজার জেলার কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল কর্তৃক মাদকবিরোধী অভিযানে ২০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ২ জন আসামীকে আটক করতে সক্ষম হয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।

গতকাল ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ এায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুখাল চেকপোস্ট এর তল্লাশিদল কর্তৃক বিজিডি-১০৮৩ ডগ জন, বিজিবিকেএম-এর বিশেষ দক্ষতার মাধ্যমে টেকনাফ হতে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশী করে ক। মোঃ সাদ্দাম হোসেন (২৭), পিতা- মোঃ শামসুল আলম, গ্রাম- কোটবাজার, পোস্ট- মরিচ্যা, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার এবং খ। মোঃ জান্নাতউল্লা (৩৪), পিতা- মৃতঃ মোঃ ফরিদ আলম, গ্রাম-খুরুশকুল, ০৪ নং ওয়ার্ড, ডাকঘর-খুরুশকুল, উপজেলা- কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার’কে ২০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট, ০১ টি সিএনজি এবং মাদক পাচারে ব্যবহৃত ০২ টি স্মার্ট মোবাইলসহ আটক করতে সক্ষম হয়েছে।

উল্লেখ্য, আটককৃত আসামীকে বার্মিজ ইয়াবা এবং অন্যান্য মালামাল’সহ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।