নিজস্ব প্রতিবেদক:
বৃহত্তর চট্টগ্রামের পাঠক প্রিয় পত্রিকা দৈনিক সাঙ্গুর ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে কক্সবাজারে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জানুয়ারি বিকালে কক্সবাজার প্রেসক্লাবে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সম্পাদক ও প্রকাশক কবির হোসেন ছিদ্দিকী।
তিনি বলেন, দৈনিক সাঙ্গু কারো তাবেদারি করে না। অনুসন্ধানী, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে পত্রিকাটি পাঠকের সর্বোচ্চ আস্থা অর্জন করেছে।
সম্পাদক আরো বলেন, যাত্রার দীর্ঘ ২৫ বছরে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। তবুও আমাদের থামানো যায়নি। অপরাধীচক্রের রক্তচক্ষু উপেক্ষা করে শতভাগ পেশাদারিত্ব নিয়ে সংবাদপত্রের জগতে টিকে আছে দৈনিক সাঙ্গু।
শুধু নেতিবাচক সংবাদ নয়, সুখবর, খেলাধুলা, বিনোদন, ধর্মীয় আচার অনুষ্ঠানসহ মফস্বল এলাকার সব সংবাদকে আমরা গুরুত্বের সঙ্গে প্রচার করে থাকি।
কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবর রহমান, এনসিপির আহবায়ক প্রফেসর আখতারুল আলম, দৈনিক সাঙ্গুর বিশেষ প্রতিবেদক নুরুদ্দিন, তিন পার্বত্য অঞ্চলের প্রতিনিধি ইলিয়াস সানি, বিশিষ্ট সমাজসেবক আদনান সাউদ, জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম, ছাত্রশিবিরের জেলা সভাপতি মীর মোঃ আবু তালহা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি এসএস সাগর, বদর মোকাম মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ দেলোয়ার হোসাইন।
সাংবাদিক সংসদের সভাপতি এম এ আজিজ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন দৈনিক সাঙ্গুর নিজস্ব প্রতিবেদক ইমাম খাইর। বক্তব্যে তিনি দৈনিক সাঙ্গু পত্রিকার সাহসী সংবাদ পরিবেশনের কথামালা তুলে ধরেন।
অনুষ্ঠানে এনটিভির জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, প্রফেসর সরওয়ার আলম, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি হাসানুর রশিদ, আমার দেশের কক্সবাজার জেলা প্রতিনিধি আনছার হোসেন, আলোকিত বাংলাদেশের স্টাফ রিপোর্টার এএইচ সেলিম উল্লাহ, দৈনিক কক্সবাজারের সিনিয়র রিপোর্টার এম বেদারুল আলম, বৈশাখী টিভির খোরশেদ হেলালী, এসএ টিভির আহসান সুমন, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি শেখ সেলিম, যুগান্তরের জেলা প্রতিনিধি জসীম উদ্দীন, খোলা কাগজের জেলা প্রতিনিধির মো. নিজাম উদ্দিন, দৈনিক আজাদীর প্রতিনিধি শাহেদ মিজান, সিবি২৪ সম্পাদক মহিউদ্দিন মাহি, মাওলানা নুরুল হক চকোরি, হাফেজ রমজান আলী, চব্বিশের জুলাইযোদ্ধা ইউসুফ নূরী, সাজ্জাদ হুসাইন, সাংবাদিক মোহাম্মদ ইয়াকিন, মিজানুর রহমান, আব্দুস সাত্তার, এমডি ফরিদ, এইচ এন আলম, জাহাঙ্গীর আলম শামস, আশরাফ বিন ইউছুপ, রাশেদুল ইসলাম মাহমুদ, আমিনুল কবির, সাইফুল ইসলাম, তৌহিদুল ইসলাম ফরহাদ, এমআর সিফাত, মুহাম্মদ উল্লাহ, আরিফুল কবির প্রমুখ।
দৈনিক সাঙ্গুর ২৫ বছর পূর্তিতে শুভেচ্ছা জানান, আম্মাজান পাঞ্জাবি এন্ড শেরোয়ানির স্বত্বাধিকারী শহীদুল ইসলাম বাবুল, পর্যটন উদ্যোক্তা মিজানুর রহমান মিল্কি, কক্সবাজার জেলা শিবির, সাংবাদিক সংসদ কক্সবাজার, কক্সবাজার নিউজ-সিবিএন, সি-নিউজ, সিপিএন, ব্যায়াম ভিত্তিক সংগঠন ভোরের পাখির সদস্যরা।
পাঠক প্রিয় দৈনিক সাঙ্গুর ২৫ বছর পূর্তিতে কেক কেটে অতিথি ও শুভানুধ্যায়ীদের খাইয়ে দেন সম্পাদক কবির হোসেন সিদ্দিকী। এছাড়া আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান সাঙ্গু পাঠক ফোরামের সদস্যবৃন্দ।
