আতিকুর রহমান মানিক :

কক্সবাজারের ঈদগাঁওতে চুরি হওয়া গরুসহ কসাইকে আটক করেছে পুলিশ ।
শনিবার ( ১৭ জানুয়ারী ) ভোররাত ২ টার সময় উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পাঁহাশিয়াখালী এলাকার বাবুল মিয়ার ওরফে বুলু কসাই এর গোয়ালঘর থেকে গরুটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এর আগে গত ৮ জানুয়ারি রাতে পার্শ্ববর্তী ইসলামপুর ইউনিয়নের পশ্চিম খানঘোনা এলাকার রোজিনা আক্তারের গোয়ালঘর থেকে গরুটি চুরি হয়।
গরু চুরির ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে বাবুল মিয়াকে আটক করে পুলিশ।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, চুরিতে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।