সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ জানুয়ারি সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীন শৃঙ্খলা পর্যালোচনা শেষে শৃঙ্খলা রক্ষা এবং উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
শৃঙ্খলা কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মাহবুবা সুলতানার সভাপতিত্বে এতে ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ, পরিচালক (এইচআর) খুরশিদুর রহমান, রেজিস্ট্রার রাজিদুল হক, আইন বিভাগের চেয়ারম্যান গোলাম মওলা, প্রক্টর (ভারপ্রাপ্ত) ও শৃঙ্খলা কমিটির সদস্য সচিব মোহাম্মদ বদিউল আলম উপস্থিত ছিলেন।
