প্রেস বিজ্ঞপ্তি;

সাংবাদিক সাইদুজ্জামানের পিতা ও কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের হাজীর পাড়ার বাসিন্দা নুরুজ্জামান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৭টার দিকে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চিকিৎসার উদ্দেশ্যে বাসযোগে ঢাকার উদ্দেশে রওনা হন নুরুজ্জামান। ঢাকায় পৌঁছানোর পর হাসপাতালে যাওয়ার আগে যাত্রাবাড়ী এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় মুগদা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ছেলে সাইদুজ্জামান সাংবাদিক সংসদ কক্সবাজারের একজন সদস্য।

নুরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সাংবাদিক সংসদ কক্সবাজার পরিবার। এক শোকবার্তায় সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।