নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজাস্থ সাতকানিয়া-লোহাগাড়া সমিতিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হচ্ছে। একই সঙ্গে পুরাতন সদস্য নবায়ন ও আজীবন সদস্য নিচ্ছে কক্সবাজারের বৃহৎ এই সমিতি।
সদস্য নবায়ন ও অন্তর্ভুক্তি উপলক্ষে ১২ নভেম্বর বিকালে বড় বাজারস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি আলহাজ্ব ফরিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আলহাজ্ব জেবর মুল্লুক।
সমিতির বিভিন্ন কর্মপরিকল্পনা, নতুন সদস্যন্তর্ভুক্তিসহ নানা প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বক্তব্য রাখেন, কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সভাপতি আবুল হাশেম সওদাগর ও সাবেক সভাপতি মোস্তাক আহমদ সওদাগর।
সমিতির সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদের সঞ্চালনায় অনুষ্ঠানে আজীবন সদস্য মনির উদ্দিন হাসান তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. শাহাব উদ্দিন, সদস্য মো. আলমগীর হোসাইন, বলরাম দাশ মতামত পেশ করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন প্রবীণ সদস্য নুরুল আমিন।
বক্তারা বলেন, ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন সুদৃঢ় করা এবং কক্সবাজারে বসবাসরত সাতকানিয়া-লোহাগাড়ার অধিবাসীদের একটি সুসংগঠিত সাংগঠনিক কাঠামোর আওতায় আনার লক্ষ্যে সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সভায় আলহাজ্ব ফিরোজ আহমদ ওসমানী, আলহাজ্ব আব্দুল মাবুদ চৌধুরী, খালেদ ওমর রানা, রফিকুল কাদের, মোহাম্মদ লোকমান সওদাগর, শহিদুল ইসলাম বাবুল, শেখ আহমদ সওদাগর, এরশাদুল হক, জামাল উদ্দিন, হারুনর রশিদ, মোহাম্মদ ইলিয়াসসহ আজীবন সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সমিতির অফিস সূত্রে জানা গেছে, নতুন করে ৫,০০০ জন সদস্য অন্তর্ভুক্তির লক্ষমাত্রা ঠিক করে কর্মসূচি হাতে নিয়ে সাতকানিয়া-লোহাগাড়া সমিতি। যার ফরম মূল্য ধরা হয় মাত্র ১২০ টাকা। আজীবন সদস্য হতে লাগবে ৫ হাজার টাকা। সদস্য ভর্তির আবেদনের সঙ্গে এনআইডির ফটোকপি ও পাসপোর্ট সাইজের ২টি ছবি সংযুক্ত করতে হবে। ভোটার তালিকার অন্তর্ভুক্ত হওয়ার শেষ সময় ৩০ নভেম্বর। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সমিতির অফিসে নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে। প্রয়োজনে ০১৮১৯৬১১৯৬০, ০১৮২৪৯৭৯৪০০ মোবাইল নাম্বারে যোগাযোগ করা যাবে।
