বার্তা পরিবেশক:
সম্প্রতি রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলমের নামে ‘ডিসেম্বর কর্মসূচি (রামু)’ নামক WhatsApp গ্রুপে বিভিন্ন রকম আলাপন প্রকাশ পায়। প্রচারিত স্ক্রিনশটে সরকার বিরোধী নানা পরিকল্পনার কথাবার্তাও দেখা গেছে।
ওই WhatsApp গ্রুপে somso Bodda chairman নামে একটি আইডি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা, পরামর্শমূলক কথাও উল্লেখ করে বিভিন্ন গণমাধ্যম সংবাদ ছেপেছে।
তবে, এসব আলাপন সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট বলে দাবি করেছেন শামসুল আলম চেয়ারম্যান।
তিনি বলেন, আমার নামে ভুয়া আইডি খুলে সামাজিক মর্যাদা ও জনপ্রিয়তা ক্ষুন্ন করার চেষ্টা করছে একটি চক্র।
আমি উত্ত whatsApp আইডির সাথে কোন ধরণের সম্পর্কিত নই। শুধু তাই নয়, কোন গ্রুপের সাথে কথোপকথন/যোগাযোগের কোন মাধ্যম নেই। এসব আমি সঠিকভাবে মেনটেন করতেও জানিনা।
যারা আমার সম্মান নিয়ে টানাটানি অথবা জনপ্রিয়তা নষ্ট করার চেষ্টা করছে আমি তাদের ধিক্কার জানাই।
বিষয়টি সোশ্যাল মিডিয়ায় যেভাবে আমার মান ক্ষুন্ন করা হচ্ছে এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন তথ্য বলে আমি মনে করি।
অপপ্রচারে বিভ্রান্ত না হতে সকলকে বিনয়ের সাথে অনুরোধ করছি।
সেই সঙ্গে এ ধরণের বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকার আহবান রইলো।
এ বিষয়ে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
এদিকে, whatsApp গ্রুপ খুলে মিথ্যা প্রচারণার বিরুদ্ধে রামু থানায় সাধারণ ডায়েরী করেছেন ভুক্তভোগী শামসুল আলম। ১৭ নভেম্বর নিজের করা ডায়েরিতে উল্লেখ করেছেন, গত ১৬/১১/২০২৬ইং তারিখ রাত অনুমান ০৯:০০ ঘটিকা সময় আমি আমার বসতঘরে ছিলাম। তখন লোক মারফতে জানিতে পারি যে, অজ্ঞাতনামা বিবাদী আমার নাম ও ছবি ব্যবহার করিয়া WhatsAppএ ফেইক ডিসেম্বর কর্মসূচি (রামু) গ্রুপ খুলিয়া উক্ত একাউন্টের ম্যাসেঞ্জারে দেশ ও রাস্ট্রবিরোধী উস্কানিমূলক লিখিত বার্তা আদান প্রদান করিতেছে এবং উক্ত আদান প্রদানের লিখিত বার্তা ফেইসবুক ফেইক আইডি “অন্যায়ের প্রতিবাদী কষ্ঠস্বর” “যাহার লিংক- https://www.facebook.com/groups/3345087639113926 /permalink/4682428318713178/?mibextid=rS40aB759Ucbxwόν তে পোষ্ট করিতেছে।
বর্তমানে উক্ত whatsApp ফেইক ‘ডিসেম্বর কর্মসূচি (রামু)’ গ্রুপ একাউন্টে তাহাদের কার্যক্রম চলমান আছে এবং কার্যক্রমের ছবি উক্ত ফেইসবুক ফেইক একাউন্টে পোষ্ট করা অব্যাহত রাখিয়াছে।
সাধারণ ডায়েরিতে শামসুল আলম আরো বলেন, আমি আশঙ্কা করিতেছি যে অজ্ঞাতনামা বিবাদী উক্ত whatsApp ফেইক ‘ডিসেম্বর কর্মসুচি (রামু)’ গ্রুপের ম্যাসেঞ্জারে দেশ ও রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক লিখিত বার্তা আদান প্রদানের ছবি উক্ত ফেইসবুক ফেইক একাউন্টে পোষ্ট করিয়া আমার মানসম্মান ক্ষুন্নসহ হয়রানিমূলক কর্মকাণ্ড সৃষ্টি করিয়া জানমালের প্রভূত ক্ষতি সাধণ করিতে পারে।
